শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধির নাম / ৬০০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর চাঁপাই নবাবগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করে।

তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কোন আয়নাঘর থাকবে না। আয়নাঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ বিশাল বাহিনী, গত ০৫ আগস্টের পর সারাদেশে নতুন সেটাপের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য কিছুটা সময় লাগছে। সব জায়গায় পুলিশের চেঞ্জ হচ্ছে। সব কিছু ঠিক হয়ে গেলে কাজের গতিও বৃদ্ধি পাবে। মাদক ও অবৈধ ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স থাকবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আবুল কালাম শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ