শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ 

প্রতিনিধির নাম / ৪৬২ বার
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

64

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান।

বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকির পাড়া মহল্লার লালচাঁনের ছেলে মো. জাকির হোসেন, আমজাদ আলীর ছেলে মো. আলম ও মো. আইনাল হকের ছেলে মো. ইদুল।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল, ১টি রামদা, ৫টি চাপাতি, ১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো নিউজ তৈরী পর্যন্ত।

আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন। আসামিদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ