শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহিরুল গ্রেফতার।

প্রতিনিধির নাম / ৪৪২ বার
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহিরুল গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ সাদিকুল ইসলাম @ কুলু, গ্রাম-নন্দলালপুর চৌডালা, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।

উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গত ০১ জুন ২০২২ ইং সনে অস্ত্র বহনের সময় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ আলাদত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদন্ড প্রদান করেন।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ