শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

প্রতিনিধির নাম / ৫৬১ বার
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

বন্যার্ত ও ক্ষুধার্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়ালো ঐতিহ্যবাহী সৈয়দ Sayed Harun Foundation – সৈয়দ হারুন ফাউন্ডেশন।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার প্রভাবে আমাদের প্রাণপ্রিয় নোয়াখালী বর্তমানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং টপস্টার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর উদ্যোগে সেনবাগ উপজেলার ৫ নং অজুর্নতলা ইউনিয়নের বন্যাকবলিত ১২০০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় ইউনিয়নের সকল আশ্রয় কেন্দ্রে অবস্থানরত এবং নিম্নাঞ্চলের বিভিন্ন বাড়িতে আটকে পড়া দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে চিড়া, মুড়ি, বিস্কুট, পাউরুটি এবং বিশুদ্ধ পানি সহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাদ্য দ্রব্য দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন বলেন, আমরা সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি, যাতে এই সংকটপূর্ণ সময়ে সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং এর নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ