শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

রিয়াদে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

প্রতিনিধির নাম / ৫০২ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

রিয়াদে ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

মুহাম্মদ আলী,সৌদি আরব : রিয়াদে বাঁশখালী উপজেলা বিএনপি সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেজবান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট ) রাতে রিয়াদের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মেজবান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম,রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ,সিনিয়র সহ সভাপতি হাজী মো:সেলিম,নোবা ইন্টারপ্রাইজ এর চেয়ারম্যান সাইফ চৌধুরী ও সাংবাদিক সাদেক আহমেদ।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ ) এর দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ