শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বোদা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যৌথ সভায় উপস্থিত ছিলেন সাবেক রেল পথ মন্ত্রী।

প্রতিনিধির নাম / ৪৬২ বার
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বোদা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যৌথ সভায় উপস্থিত ছিলেন সাবেক রেল পথ মন্ত্রী।

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন সাবেক রেলপথ মন্ত্রী বোদা দেবীগঞ্জের ২ আসনের মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আইন ও বিচার বিভাগের স্থায়ী কমিটির সদস্য সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক মেয়র এডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি, বোদা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা।
সাবেক রেলপথ মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তিনি ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন আর বিএনপি-জামাত বাংলাদেশকে আন্দোলনের নামে ভাঙচুর অগ্নিসংযোগ মানুষ হত্যা করে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। পঞ্চগড়ের 2 আসনের সংসদ সদস্য বোদা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ