শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রতিনিধির নাম / ৫৮৫ বার
আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গোমস্তাপুরে ডাকবাংলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান।

১৪ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় ২০২৩-২০২৪ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় “স্মার্ট কৃষি- স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ