শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো -_নজু
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা পৌরসভা।

প্রতিনিধির নাম / ৫১৯ বার
আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

22

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা পৌরসভা।

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রিমঝিম বৃষ্টির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটিতে যে দুটি দল লড়াই করেন বোদা পৌরসভা বনাম ১ নং ঝলই শালশিরি ইউনিয়ন। বৃষ্টির মধ্যে অসংখ্য দর্শক বোদা হাই স্কুল মাঠে উপস্থিত ছিলেন। বহু দূর দুরান্ত থেকে অনেক মানুষ ফুটবল খেলাটি দেখতে আসেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি।বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলাটিতে সভাপতিত্ব করেন বোদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রবিউল আলম সাবুল, বোদা সরকারী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক।বিশিষ্ট ক্রীড়াবিদ ও একসময়ের তুখোর খেলোয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান লাতু, বোদা পৌরসভার প্যানেল মেয়র মোঃ খাদিমুল ইসলাম, বোদা পৌরসভা কাউন্সিলর মোঃজামাল উদ্দিন। উক্ত গোল্ডকাপ খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় মোঃ মুরশেদ,সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়ে মোঃ হৃদয়, উক্ত খেলাটিতে পরিচালনা এবং ম্যানেজার হিসেবে দেখতে পালন করেন বোদা পৌরসভার কাউন্সিলর মোঃ কাউসার আলম রুমি, সম্পূর্ণ খেলাটিতে গুরুত্বপূর্ণ কোচ হিসাবে পালন করেন মোঃ মোফাজ্জল হোসেন বিপুল। উক্ত বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলাটিতে বোদা পৌরসভা ২ গোলের ব্যবধানে জয় লাভ করে। জানা যায় এবার দিয়ে তৃতীয়বারের মতো বোদা পৌরসভা চ্যাম্পিয়ন হয়। সর্বশেষে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদানের মাধ্যমে উক্ত খেলার আনুষ্ঠানিকতা শেষ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ