শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধির নাম / ৫৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

গাজীপুরের পূবাইলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইলে ৩ জুলাই বুধবার সকাল ৯টার দিকে পারিবারিক ঋণে হতাশা গ্রস্ত হয়ে কালিগঞ্জ শ্রমিক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

নিহত শিক্ষার্থী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন
ভাদুন মাইজগাও গ্রামের সুনীল রোজারিওর মেয়ে
পৃথিবী রোজারিও (২২)।

পূবাইল থানার ভাদুন মাইজগাঁও গ্রামের সুনীল রোজারিওর নিজ বাড়িতে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে।

নিহতপর বাবা সুনীল রোজারিও কাঁদতে কাঁদতে বলেন, আমার অভাব অনটনে সংসার চলতেছে। মেয়েকে কোন খরচ দিতে পারি না। মেয়ে এসব নিয়ে হতাশায় সময় কাটাচ্ছিল। মেয়ে আমার হতাশার জন্যই আত্মহত্যা করেছে।

পূবাইল থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, পরিবারে অভাব অনটনে এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ