শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

জিএমপি পূবাইল থানা পুলিশের অভিযানে চোরাইমাল সহ গ্রেফতার ০২

প্রতিনিধির নাম / ৫৩২ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

জিএমপি পূবাইল থানা পুলিশের অভিযানে চোরাইমাল সহ গ্রেফতার ০২

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় কর্মরত
এসআই (নিঃ) নাসির উদ্দিন তাঁর সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন ডিউটি করাকালিন সময় ৩০ জুন পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকার ডাক্তার কাইয়ুম এর মালিকানাধীন বাগান বাড়ীর ভিতর হতে চুরি করা মালামালসহ ২ জন চোরকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো, (১) গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকার মৃত আশরাফ উদ্দিন এর ছেলে মেহেদী সরকার (২৮)।

(২) টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার নিকরাইল এলাকার নাসির মিয়ার ছেলে রনি মন্ডল (২৫)। বর্তমানে তিনি গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান,
চুরি যাওয়া মালামাল মধ্যে ০১টি হলুদ রংয়ের লোহার তৈরী বাউন্ডারী গ্রীল এবং ০১টি পুরাতন মরিচা ধরা জিআই পাইপসহ তাদের ২ জন চোরকে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকা হতে গ্রেফতার করে থানায় আনা হয় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ