শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিবালয়ে ইদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ১-০ গোলে বিজয়ী বিবাহিত দল

প্রতিনিধির নাম / ৭৬৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

শিবালয়ে ইদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, ১-০ গোলে বিজয়ী বিবাহিত দল

শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ইদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরুয়া ইউনিয়নের নয়াকান্দি লক্ষীপুরা গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ৯০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করে ১-০ গোলে বিজয়ী হয়েছেন বিবাহিত দল।বিবাহিত দলের অধিনায়ক ছিলেন ছাত্রনেতা অন্তর হোসেন ও অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন একই গ্রামের রিয়াজ হোসেন।খেলা পরিচালনার রেফারীর দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। ধারাভাষ্য পরিবেশন করেন হাফিজুর রহমান।বিজয়ী বিবাহিত দলের হাতে ওয়ালটনের একটি স্মার্ট টিভি তুলে দেওয়া হয়।খেলার উদ্ধোধন করেন বিশিষ্ট গনমাধ্যমকর্মী ও সমাজসেবক মোঃ ইউসুফ আলী প্রামানিক। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোক্তার আলী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলতাফ প্রামানিক,বিশিষ্ট সমাজসেবক মোঃ মোতালেব হোসেন,০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী আইয়ুব আলী,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রনেতা শরিফুল ইসলাম, মোঃ রাকিব প্রামাণিক, মোঃ রুহুল আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ