শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো -_নজু
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

বিজয় টিভির সাংবাদিক মোঃ বদিউজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

প্রতিনিধির নাম / ৮০১ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

26

বিজয় টিভির সাংবাদিক মোঃ বদিউজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- জিহাদ হোসেন।

বিজয় টিভির ফতুল্লা থানা প্রতিনিধি, নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের সভাপতি এবং ফতুল্লা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মরহুম সাংবাদিক মোঃ বদিউজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন অনুষ্ঠিত।

আয়োজনটি অনুষ্ঠিত হয়, ৮ ই জুন শনিবার বিকেল ৫ টায় কাঠের পুল, চাঁদ ডাইং সংলগ্ন, নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের অফিস কার্যালয়ে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর সোহেল আলী, সভাপতি, ফতুল্লা থানা যুবলীগ।

এ সময় তিনি বলেন, সাংবাদিক মোঃ বদিউজ্জামান একজন সৎ সাহসী সাংবাদিক ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সির সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সির সার্বিক সহযোগিতায়, সঞ্চালনায় ছিলেন, এশিয়ান টেলিভিশনের ফতুল্লা থানা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, মোঃ রাহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা প্রেসক্লাব সভাপতি, আব্দুর রহিম, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড মেম্বার, হান্নানুর রফিক রঞ্জু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক ও সম্পাদক, আনোয়ার হোসেন আকাশ, ফতুল্লা থানা প্রেসক্লাব কার্যকরী সদস্য, মোঃ সেলিম আহমেদ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সদস্য, মোঃ সেলিম আহমেদ, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার, আরিফ হাওলাদার।

এ সময় নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের মরহুম সভাপতি, মোঃ বদিউজ্জামান এর সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ হিমেল আহমেদ সহ উপস্থিত ছিলেন, গ্লোবাল টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, মোঃ মনিরুল আলম বিজয়, এশিয়ান টিভির ইতালি প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, মোঃ ফিরোজ রানা, আনন্দ টিভির ফতুল্লা থানা প্রতিনিধি ও উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মনি ইসলাম মনি, চ্যানেল ২১ এর স্টাফ রিপোর্টার ও উক্ত সংগঠনের অর্থ সম্পাদক, মোঃ নুর উল্লাহ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাছির সরদার, সহ যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সাব্বির শেখ, জনতার টিভির নির্বাহী সম্পাদক ও উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক, মোঃ সুমন আহমেদ, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ও উক্ত সংগঠনের প্রচার সম্পাদক, মোঃ কাউছার আহমেদ, মর্নিং টাইমস এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,ও উক্ত সংগঠনের অন্যতম সদস্য, মোঃ জিহাদ হোসেন, সিএনএন বাংলা টিভির ক্যামেরা পার্সন, মোঃ রায়হান প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ