শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

রাজারহাটে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮১০ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

75

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম সংবাদদাতাঃ

কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ৬ জুন দুপুর ২ঃ১৫ ঘটিকায় উপজেলার সোনালী ব্যাংক চত্ত্বরের সামনে রাজারহাট সাধারণ কৃষকের ব্যানারে মানববন্ধন করেন ৭/৮জনের একটি কৃষকের দল। মানববন্ধনে উপস্থিত বিক্ষোভকারী রাজারহাট উপজেলার প্রান্তিক কৃষকদের লটারীতে নাম না ওঠায় তারা এই বিক্ষোভ করেন। মানববন্ধনের ব্যানারে ওসি এলএসডির বিরুদ্ধে বিক্ষোভ ও অপসারণের দাবী করলেও উপস্থিত কৃষকেরা বলেন লটারীর কথা। মানব বন্ধনে অংশ নেওয়া চাকিরপশার ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন ৫০০ শতাংশ জমিতে ধান চাষ করেও রাজারহাট উপজেলা খাদ্য গোডাউনে সরকারী দরে ধান বিক্রি করতে পারিনি।এছাড়াও উপস্থিত বিক্ষোভকারী কৃষকরা তাদের নাম লটারীতে না উঠায় ক্ষোভ প্রকাশ করে ওসি এলএসডির বিরুদ্ধে তার অপসারণ দাবী করেন।
রাজারহাট উপজেলার খাদ্য কর্মকর্তা শরিফ আহমেদ কে তার বিরুদ্ধে করা মানব বন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে করা মানববন্ধন উদ্দ্যেশ প্রণীদিত।তালিকা প্রস্তুত করেন কৃষি বিভাগ এবং সরকারীভাবে ধানক্রয় কমিটির সভাপতি ইউএনও মহোদয়ের উপস্থিতিতে লটারী করা হয়।গত ১৩/৫/২০২৪ ইং তারিখে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার খাদিজা বেগম মহোদয়ের উপস্থিতিতে লটারী করে ৪১৩ জন প্রান্তিক কৃষকদের নির্বাচিত করা হয় পরে তারা সরকারীভাবে ধান বিক্রি করছেন।এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত ও যাচাই বাছাইয়ের কাজ আমরা করে থাকি এখানে ওসি এল এস ডির কোন এখতিয়ার নেই।
এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন সরকারীভাবে ধানক্রয় প্রক্রিয়া সম্পুর্নভাবে ডিজিটাল পদ্ধতিতে করা হয়,এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ