শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিনিধির নাম / ৯০৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।

বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মিজানুর রহমান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ