শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৭২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

  • নবীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৩০/০৫) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি ছিলেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক মুহম্মদ আরজু, একাডেমি সুপারভাইজার হাসনাত জাহান। বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, আমেনা খাতুন, মাহবুব আলম লিটন, আসাদুজ্জামান কল্লোল, মাওলানা আব্দুল মতিন ,পিয়াল চৌধুরী মিঠু প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার আপ হয়। রচনা প্রতিযোগিতায় মাছুমা খন্দকার প্রথম, সুমাইয়া আক্তার দ্বিতীয়, নওফেল আহাদ তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং বই প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ