শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম

প্রতিনিধির নাম / ৯২১ বার
আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম
জনতা নিউজ ডেস্ক ঃআজ ২৬/০২/২০২৩ রোজ সোমবার সাংবাদিক সম্মেলন করে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ আলম।তিনি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের সন্তান।তিনি ১৯৯৭ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।নরসিংদী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আসেন।তিনি নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।তিনি পরিচ্ছন্ন সংগঠক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের পদকে ভূষিত হয়েছেন। নরসিংদীতে রাজনীতি করলেও তিনি সর্বদা নবীনগর উপজেলার আওয়ামী রাজনীতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন।তিনি রাজনীতির পাশাপাশি সফলতার সাথে নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, “আমি নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল মহোদয়ের সহযোগী হয়ে কাজ করতে চাই,আমি নবীনগর উপজেলা বাসীর নিকট ভোট প্রার্থনা করি, আমি ইনশাআল্লাহ জনগণের ভোটের পবিত্রতা রক্ষা করবো,সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করবো।
নবীনগর উপজেলা ১১৭ টি ভোট কেন্দ্র ও ২২৬ টি গ্রাম। এই গ্রামের মধ্যে প্রায় অর্ধেক গ্রামে তিনি জনসংযোগ করেছেন বলে দাবী করেন।
আগামী রমজান মাসের আগে তিনি ২২৬ টি গ্রামে গন সংযোগ শেষ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইতিমধ্যে নবীনগরে সর্বত্র মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
সকাল সাড়ে এগারোটায় সাংবাদিক সম্মেলন শুরু হয়ে ঘন্টা ব্যাপি আলোচনায় সাংবাদিকদের নিকট তিনি লিখত বক্তব্য পেশ করেন পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবলীল ভাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ