শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং প্রাইমারি স্কুলে বেলা বারটার পর থাকেনা কোন শিক্ষক অনেক স্কুল ছুটি হয় দূপুর দুইটায়

প্রতিনিধির নাম / ১০৫৮ বার
আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

 

মোঃ খলিলুর রহমান খলিল ঃ
১১/০১/২০২৩ রোজ বৃহস্পতিবার দড়িলাপাং প্রাইমারি স্কুলে বেলা বারটা সময় গিয়ে দেখা যায় স্কুলের মেইন ফটকে তালা ঝুলছে। সরকারি নিয়ম অনুসারে নয়টা থেকে চারটা পর্যন্ত স্কুলে থাকার নিয়ম থাকলেও শিক্ষকরা চলে যান প্রতিদিন বারটায়। এলাকাবাসী বলেন সহকারী শিক্ষা অফিসারদের নেই কোন তদারকি। দড়িলাপাং প্রাইমারি স্কুলের চলতি  দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদা বেগমকে এ বিষয়ে মোবাইল নাম্বারে কল দিলে তিনি বলেন আমি অসুস্থ থাকায় চলে এসেছি বাকি শিক্ষকরা কেন চলে এসেছে আমি জানি না।এই স্কুলের সহকারী শিক্ষক পাঁচ জন। সকালের মধ্যে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন বারটা থেকে একটার মধ্যে সারা বছর স্কুল ছুটি হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল জাহাঙ্গীরের নিকট জানতে চাইলে তিনি বলেন তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারকে নির্দেশ দিব।
তাছাড়া  পশ্চিম ইউনিয়নের  অনেক  প্রাইমারি ও মাধ্যমিক  স্কুল দূপুর ১: ৩০ মিনিটে ছুটি হয়ে যায় প্রায় সময়।
লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুটি কক্ষ থাকায় ক্লাশ করতে সমস্যা হয় বলে প্রধান শিক্ষক জানান।লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ নবীনগর পশ্চিম ইউনিয়নের অনলাইন সার্ভারের যন্ত্রাংশ রেখে তালাবদ্ধ রাখায় ক্লাস করতে সমস্যা হয়,একটি জরাজীর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য খুব ঝুঁকিপূর্ণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ