শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নৌকাকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুমিনুল হক সাঈদ

প্রতিনিধির নাম / ৯৮৮ বার
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নৌকাকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুমিনুল হক সাঈদ

মোঃ খলিলুর রহমান খলিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে ‘নির্বাচন থেকে সরে’ দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ।

২৪/১২/২০২৩ রোজ রবিবার নবীনগরের সলিমগঞ্জ বাজার এলাকায় নৌকার সমর্থনে আয়োজিত বিশাল জনসভা থেকে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে এখন থেকে প্রচারে নিয়মিত অংশ নেবেন বলেও জানান ঈগল প্রতীকের প্রার্থী মমিনুল হক সাঈদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিনুল হক সাঈদ বলেন, ‘কোনো ধরনের চাপের মুখে নয়, মূলত নৌকার স্বার্থেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমি সমর্থন জানিয়েছি। তবে যেহেতু এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই, তাই নিজ এলাকায় এসে নৌকার পক্ষে প্রচার চালিয়ে আমার সরে যাওয়ার বিষয়টি অবগত করলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আমার সরে দাঁড়ানোর বিষয়টি লিখিতভাবে অবগত করেছি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, উনি (সাঈদ) ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম এবং প্রতীক থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ