শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নবীনগর পৌর এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী ফয়জুর রহমান বাদল এর গণসংযোগে হাজারো লোকের সমাগম

প্রতিনিধির নাম / ৯২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

  1. নবীনগর পৌর এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী ফয়জুর রহমান বাদল এর গণসংযোগে হাজারো লোকের সমাগম
    মোঃ খলিলুর রহমান খলিল ঃ ২০/১২/২০২৩ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল ব্যাপক গণ সংযোগ করেন।নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের উত্তর পাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের প্রচারণা সভায় উপস্থিত হয়ে তিনি নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে তার নেওয়া বৃহৎ উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।২নং ওয়ার্ডের প্রচারনা সভায় তিনি উন্নয়নের পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বলে নিশ্চিত করেন।
    পরবর্তীতে তিনি ৫নং ওয়ার্ড মাঝিকাড়ায় নৌকার প্রচারণা সভায় নৌকায় ভোট প্রার্থনা করেন। নৌকায় ভোট দিতে সাত জানুয়ারি কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
    সন্ধ্যায় ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রচারণা সভায় হাজার হাজার লোক উপস্থিত ছিলেন,
    এ সময় নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল এর এর সাথে নবীনগর উপজেলা, পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ