শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাড়ীর জমি সংক্রান্ত জেড়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ

প্রতিনিধির নাম / ৮৪১ বার
আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

  1. মোঃ খলিলুর রহমান খলিল
    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে বাড়ীর জমি সংক্রান্ত বিষয়ে জয় পরাজয়ের হিসাব নিকাশে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে লাপাং গ্রাম চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।লাপাং গ্রামের
    মনির হোসেন পিতা মৃত সিদ্দিকুর রহমান জোড় পূর্বক খোকন মিয়া গংদের বাড়ীতে জায়গা দাবি করে৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার পরামর্শ ক্রমে এডভোকেট হক সাহবের এর অফিসে কয়েকদফায় ২ পক্ষ সমাধানের জন্য সামাজিক ভাবে বসে সমাধানের চেষ্টা করে। আলমনগরের আমিন আনোয়ার হোসেন দ্বারাও জমি মাপা হয়।এতে মনির হোসেন গং জায়গা পাবার আশায় যে অভিযোগ করে এখন উল্টো জায়গা দিতে হয় খোকন মিয়া গংদের।
    গত ২০ অক্টোবর রোজ শুক্রবার জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। মনির হোসেনের ধারনা শুক্রবার যদি বসে জায়গার মীমাংসায় জায়গা দিতে হতে পারে বলে অভিযোগ করেন খোকন মিয়া এজন্য মনির হোসেন তার নাবালক মেয়েকে দিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে খোকন মিয়ার নামে অভিযোগ আনে। মীমাংসার আগের দিন ১৯ অক্টোবর বৃহস্পতি থানায় মামলা করে। মামলার এজাহারে বলা হয় মাহমুদা আক্তার কে নাসিমা ও কল্পনা উদ্ধার করে।কিন্তু ঐ মেয়ের জবানবন্দিতে বলা হয় খোকন মিয়ার বউ উদ্ধার করে। মনির হোসেন বিভিন্ন লোকের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন না হয় জায়গার দাবি ছাড়তে হবে তবেই তিনি মামলা তুলে দিবেন বলেন বলে অভিযোগ করেন খোকন মিয়া।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া বলেন, ২০ অক্টোবর এডভোকেট হক সাহেব এর অফিসে সালিশির মাধ্যমে আমরা জায়গা পাবো তাই এই ষড়যন্ত্র করা হয়৷এর পর ও আমার ভাই যদি অপরাধী হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিও বিচার চাই।এ বিষয়ে খোকন মিয়া বলেন সমস্ত অভিযোগ মিথ্যা, বাড়ীর জমি বিরোধের জেড়ে আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।
    এ বিষয়ে জানতে শিশু নির্যাতন মামলার বাদী শাহেরা আক্তারের সাথে কথা বলতে মোবাইলে বার বার কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ