শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম / ৮৯৭ বার
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

 

জনতা নিউজ ডেস্ক ঃ ০৬/১০/২০২৩ শুক্রবার বিকাল    ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল   উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় আকস্মিক টর্নেডোর আঘাত আসে । এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।মেরাতলী গ্রামের বাসিন্ধা ফারুক মিয়া, জজ মিয়া ও জিল্লু মিয়া বলেন, নদী থেকে টর্নেডোর সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে তা গ্রামে আঘাত হানে। টর্নেডোয় আমাদের গ্রামের বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়। এসময় অসংখ্যা গাছপালা ভেঙে যায়।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, ভোর থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে।বিকেল ৪টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরের উপরে পড়েছে। ঘটনার পর সরাইল উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ