শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে গরু চোর নিহত,গরুর মালিক আটক

প্রতিনিধির নাম / ১২৫৭ বার
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে গরু চোর নিহত,গরুর মালিক আটক

জনতা নিউজ ডেস্ক ঃ
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে গণপিটুনিতে মোমেন নামে এক গরু চোর নিহত হয়েছে। এঘটনায় গরুর মালিক শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার ভোররাত ৪ টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামে গণপিটুনিতে এ গরু চোর নিহত হয়। মোমেন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে নিহত মোমেন ফরদাবাদ এলাকার শাহাবুদ্দিনের বাড়িতে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে চিল্লাচিল্লি করে মোমেনকে ধাওয়া করে। তারপর মোমেন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতার একের পর এক গণপিটুনি দিলে রাত ৪টার দিকে ঘটনাস্থলেই মোমেন মৃত্যুবরণ করে মোমেন। সংবাদ পেয়ে বাঞ্ছারামপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মোমেনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দিন নামের গরুর মালিককে আটক করা হয়েছে। থানায় একটি হত্যার মামলা প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ