শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো -_নজু
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সংবর্ধনা পেলেন সাবেক ছাত্রনেতা এম. নাঈমুর রহমান

প্রতিনিধির নাম / ১২১৮ বার
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

36

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সংবর্ধনা পেলেন সাবেক ছাত্রনেতা এম. নাঈমুর রহমান

জনতা নিউজ ডেস্ক ঃ

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম. নাঈমুর রহমান হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।
১৬ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতুলী স্বপ্নতরী কনভেনশন হলে এ সংবর্ধনা প্রধান করা হয়। এম. নাঈমুর রহমানের পাশাপাশি আরও ৬ জন সাংগঠনিক ব্যক্তিকেও এদিন সংবর্ধনা প্রদান করা হয়৷
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, স্বপ্নতরীর নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাও. সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইদুর রহমান জুয়েল, তাহমিনা উদ্দিন, নাজমুল ইসলাম প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথির হাতে আয়োজকদের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফোলের তোড়া প্রধান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ