শিরোনাম :
নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

২৬ আগস্ট নবীনগরের দক্ষিণ এলাকায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ফয়জুর রহমান বাদল

প্রতিনিধির নাম / ৯৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

33

২৬ আগস্ট নবীনগরের দক্ষিণ এলাকায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ফয়জুর রহমান বাদল

মোঃ খলিলুর রহমান খলিল

আগামীকাল ২৬মার্চ নবীনগর উপজেলার লাউফর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ও জিনদপুর ইউনিয়ন আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত ভিন্ন দুটি জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। ২৬/০৮/২০২৩ রোজ শনিবার সকাল এগারোটায় লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক লিয়াকত আলী জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান সহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
বিকাল চারটায় জিনদপুর ইউনিয়ন আওয়ামী পরিবারের ব্যানারে তিনবারের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান সহ সিনিয়র নেতৃবৃন্দ।এই দুইটি অনুষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন ফয়জুর রহমান বাদলের সমর্থক বৃন্দ।এই দুটি শোক দিবসের আলোচনা সভায় হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
ইতিমধ্যে ফয়জুর রহমান বাদল শোক দিবস উপলক্ষে নবীনগর সদরে তিনটি,শ্রীরামপুর ইউনিয়নে দুটি,শ্যামগ্রাম ইউনিয়নে একটি, বিটঘর ইউনিয়নে একটি, নাটঘর ইউনিয়নে ১টি মোট আটটি সভায় ভিন্ন ভিন্ন তারিখে উপস্থিত থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রেখেছেন, ফয়জুর রহমান বাদলের সময়ে নেওয়া বৃহৎ উন্নয়নের গতি ফেরাতে সার্বিক উন্নয়নের জন্য জনগণের নিকট নৌকায় ভোট প্রার্থনা করেছেন। উল্লেখ্য তার প্রতিটি শোক দিবসের আলোচনা সভায় হাজার হাজার কর্মী সমর্থক ও জনগণের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ