শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

আগামী সংসদ নির্বাচনে ঐক্যের বিকল্প নেই

প্রতিনিধির নাম / ১৪৯৬ বার
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

284

আগামী সংসদ নির্বাচনে ঐক্যের বিকল্প নেই‏
জনতা নিউজ ডেস্ক
০৬/০৭/২০২৩ রোজ রবিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বাংলাদেশের প্রতিটি মহানগর জেলা, উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, দলীয় উপজেলা চেয়ারম্যান ও দলীয় পৌর মেয়রদের আমন্ত্রণ জানানো হয়।সারাদেশে থেকে দুই হাজার নেতা কর্মী উপস্থিত হয় সভায়। সকাল আটটা থেকে গণভবনে প্রবেশের জন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী কানা,খুরা যায় হোক তার পক্ষে কাজ করতে হবে।
আপনারা যদি মনে করেন একটি আসন না পেলে আর কি হবে দেখবেন এমন ভাবতে ভাবতে সারা দেশে পরাজিত হবেন।আর বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর ২০০১ সালের মত নির্যাতন চালাবে।দেশের টাকা চুরি করে লন্ডনে তারেক জিয়ার নিকট প্রেরণ করবে।স্মার্ট বাংলাদেশ গঠনে সবাই কে ঐক্য বদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন গত উপজেলা, পৌর, সিটি করপোরেশন নির্বাচনে যারা নৌকা কে ডুবিয়েছেন, দলের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করেছেন ও বিএনপি, হেফাজতদের সুবিধা দিয়েছেন তাদের তথ্য ও আমার নিকট আছে। আগামী সংসদ নির্বাচনে এসব দেখে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ