শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

প্রতিনিধির নাম / ৯৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

আজ ২২/০৬/২০২৩ রোজ বৃহস্পতিবার নবীনগর উপজেলার  রতনপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন, জলাশয় ভরাট ও নদী থেকে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মাহমুদা জাহান । এসময় ৬ টি ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের জিম্মায় দেয়া হয়। পাশাপাশি এক ড্রেজার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এবং এরকম জনস্বার্থবিরোধী কাজ ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। ঘটনাস্থলে ধৃত শ্রমিকের কাছ থেকেও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার মুচলেকা নেয়া হয় এবং এর ব্যত্যয় ঘটলে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করা হয়।
ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাহমুদা জাহান। মাহমুদা জাহান নবীনগরে যোগদানের পর থেকে ভূমি রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।মাহমুদা জাহানের এই ধরনের অভিযানের জন্য নবীনগরের প্রান্তিক কৃষকরা ধন্যবাদ জানিয়েছেন। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ