শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

নবীনগর বহুল প্রত্যাশিত শিবপুর রাধিকা সড়কের রাধিকা অংশের কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম / ১৫০২ বার
আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্তমান সরকারের উন্নয়নের আরো একটি মেগা প্রকল্প শিবপুর রাধিকা সড়কের দুইটি অংশের মধ্যে আজ শুক্রবার রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।  সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এই কাজের যাবতীয় প্রক্রিয়া করলেও শেষ করে যেতে পারেন নাই। বর্তমান সংসদ সদস্য ক্ষমতায় এসে বহু প্রচেষ্টার মাধ্যমে কাজকে তরান্বিত করেন।আজ রাস্তার  উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য  নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক  কমিটির -সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  নজরুল ইসলাম নজু,সাবেক চেয়ারম্যান নিয়াজুল হক কাজল, শ্রমবিষয়ক সম্পাদক কবির আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, কাজী ফেরদৌস, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবুসাইদ, যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ